হোম > সারা দেশ > রংপুর

বিদ্যালয়ের আইপিএসের ব্যাটারি চুরি করে ফেরত দিয়ে গেলো চোর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ে ব্যাটারি চুরি করে ফেরত দিয়ে গেছে চোর। জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল আনুমানিক রাত দুইটায় ঝড়-বৃষ্টির সময় বারান্দার গ্রিল ডিঙিয়ে বিদ্যালয়ের ভেতরে ঢোকে চোর। এরপর অফিস কক্ষের তালা ভেঙে আইপিএসের দুটি ব্যাটারি নিয়ে যায়। ব্যাটারি চুরি করলেও আইপিএসটি রেখে যায়। এ নিয়ে প্রধান শিক্ষক রৌমারী থানায় একটি জিডি করেন।

তিনদিন পর বুধবার বিদ্যালয়ের পরিত্যক্ত একটি রুমে ব্যাটারি দুটি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে চোর রাতের বেলায় গোপনে ফেরত দিয়ে গেছে।

রুহুল আমিন নামের এক ছাত্র অভিভাবক বলেন, চোর হলেও তার বিবেক আছে। চুরি করার পর হয়তো তার বিবেক জাগ্রত হয়েছে যে, বিদ্যালয়ের জিনিস নেওয়া ঠিক হয়নি। বিদ্যুৎ না থাকলে স্কুলের দাপ্তরিক কাজ করতে সমস্যা হবে তাই সে আবার ফেরত দিয়ে গেছে।

সামিউল নামের একজন বলেন, থানায় ডায়েরি করা এবং চারদিকে যেভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে তাতে চোর হয়তো ধরা পড়ার আশঙ্কায় ব্যাটারি দুটি রেখে গেছে। এলাকায় নেশাখোর অনেক উঠতি বয়সী ছেলে আছে। এটা তাদেরই কাজ।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, আমার এই স্কুলে এরআগে আরো দুইবার চুরি হয়েছে। প্রথমবার বিদ্যুতের তার চুরি করল এরপর পানি তোলার মোটর চুরি করে নিয়ে গেছে। এবার ব্যাটারি চুরি করে ধরা পড়ার আশঙ্কায় গোপনে ফেলে রেখে গেছে। স্কুলটি নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে আছি।

জেডএম

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

স্কুলে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

আতঙ্কে নির্ঘুম রাত কাটে রৌমারীর নদীপাড়ের মানুষের

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বালাসী–বাহাদুরাবাদ ঘাট নৌরুট ২২ বছরেও চালু হয়নি, সেতুর দাবি জোরালো

জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত রংপুরের জনজীবন

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া