হোম > সারা দেশ > রংপুর

বাসর ঘরে ঢুকেই হৃদরোগে প্রধান শিক্ষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন বউকে নিয়ে বাসর করা হলো না প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউকের (৫৫)।

বৃহস্পতিবার রাতে নতুন বউকে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়াবাজার রোশন শিমুলবাড়ী গ্রামে। নিহত স্কুল শিক্ষক এই এলাকার মরহুম আব্দুল লতিফ মাষ্টারের ছেলে। তিনি স্থানীয় রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ওরফে ডিউকের প্রথম স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাওয়ার পর আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ কয়েক বছর পর তিনি স্ত্রীর মামলায় তার পক্ষে রায় পান। মামলায় বিজয়ী হওয়ার পর বাড়ির কবির মামুদ গ্রামের সজমাল হোসেনের তালাকপ্রাপ্ত মেয়ে লাবনীকে ১ লাখ ৫০ হাজার টাকার কাবিন পরিশোধ করে বিয়ে করেন। নিজ বাড়িতে নব বধূ আসেন। এরপর নতুন বউকে নিয়ে বাসর ঘরে ঢুকে পড়লে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এমএস

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা