হোম > সারা দেশ > রংপুর

রংপুরে শেখ মুজিবের ৩ ম্যুরাল ভাঙচুর

জেলা প্রতিনিধি, রংপুর

রংপুরে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও ডিসির মোড়ে থাকা এসব ম্যুরাল ভাঙা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলেন তারা।

প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চত্বরটিকে মুক্তমঞ্চ নামে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে দিয়ে ‘বিজয় ২৪’ হল নামকরণ করা হয়েছে।

পরে নগরীর কলেজ রোড লালবাগ থেকে জড়ো হয়ে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা। তারা মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি হাতুড়ি, কুড়াল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করেন। তাদের সঙ্গে ভাঙচুরে অংশ নেন সাধারণ ছাত্র-জনতা।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে