হোম > সারা দেশ > রংপুর

ছাতিম ফুলের ঘ্রাণে মুগ্ধ নীলফামারীর কিশোরগঞ্জ

আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ (নীলফামারী)

শরৎ শেষে ছাতিম ফুলের অপরূপ সৌন্দর্য জানিয়ে দেয় হেমন্তের আগমনী বার্তা। আর ফুটন্ত ছাতিম ফুলের মোহনীয় ঘ্রাণে চেনা যায় হেমন্তের উপস্থিতি। সেই ঘ্রাণে এখন মাতোয়ারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠ। নবীন হেমন্তে ছাতিম গাছগুলো মাথায় পরেছে সাদা তাজ। মনে হচ্ছে ঈদগাহ মাঠে যেন ছাতিম ফুলের সামিয়ানা টাঙানো হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই নাকে লাগে এক মিষ্টি সুগন্ধ। ঈদগাহ মাঠের চারপাশে পত্রপল্লবে আচ্ছাদিত কয়েকটি ছাতিম গাছ দাঁড়িয়ে আছে ছাতার মতো। হেমন্তের নাতিশীতোষ্ণ বাতাসে ভেসে আসা ফুলের ঘ্রাণে মুখরিত চারপাশ, প্রাণবন্ত হয়ে উঠেছে পরিবেশ। প্রতিটি ডালের মাথায় থোকায় থোকায় ফুটেছে সাদা-হালকা সবুজ রঙের মনোমুগ্ধকর ফুল। ডাল ও পাতা ছাপিয়ে ফুলগুলো যেন হালকা সবুজ ও সাদার মিশাল করা রঙ মেখেছে।

ছাতিম ফুলের অনিন্দ্য সৌন্দর্য ও ঘ্রাণে মুগ্ধ পথচারীরাও থমকে দাঁড়াচ্ছেন। ফুলের রসে আকৃষ্ট হয়ে মধুপিপাসু মৌমাছি, প্রজাপতি আর নানা প্রজাতির কীটপতঙ্গ গাছের ডালে ভিড় জমিয়েছে। তাদের উড়াউড়ি, পাখার ঝাপটানি আর গুনগুন শব্দে চারদিক মুখরিত হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আতিক মিয়া, এরশাদ হোসাইন ও মফুজার রহমান জানান, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যেতে ঈদগাহ মাঠের ছাতিম ফুলের ঘ্রাণই যথেষ্ট। এ ফুলের সৌন্দর্য ও সুবাস আমাদের মনকে প্রশান্ত করে তোলে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, ছাতিম ফুলের গঠনশৈলী ও ঘ্রাণ অন্য ফুলের তুলনায় একেবারেই আলাদা ও মোহনীয়। এছাড়া ছাতিম বা ছাইতোন গাছের ছাল ও বাকল ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলেও জানান তিনি।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ