হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

সূর্য্য উঠলেও রোদের প্রখরতা নেই

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

ছবি: আমার দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রোববার সকাল ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত তিন দিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে।

রাতভর গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। সকালে সূর্যের দেখা পাওয়া গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা মাটিতে পড়ছে। উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে ছিন্নমূল মানুষসহ প্রাণিকূলকে যবুথবু করে দিয়েছে ।

দুপুর গড়িয়ে যাওয়ার পর, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়ছে। তীব্র শীতের কারণে সাধারণ মানুষ হাট-বাজার থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরছে। ফলে প্রায়ই পথঘাট শূন্য হয়ে পড়ছে।

ঠান্ডার কারণে মা ও শিশু এবং বয়স্কদের মধ্যে সর্দি-জ্বর, কাঁশিসহ নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এদিকে তেঁতুলিয়া হাসপাতালে মা ও শিশু ডাক্তারসহ অন্যান্য জনবলের সংকট থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

তবু স্বল্পসংখ্যক জনবল নিয়ে সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলে জানান তেঁতুলিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভার.) ডা. মো. শাকিল রহমান। তিনি ঠান্ডার প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য মা ও শিশুসহ বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীদেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বর্তমানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্য উঠলেও কুয়াশার কারণে রোদের প্রখরতা মাটিতে না পড়ায় কনকনে শীত বেড়েছে। আগামী কয়েক দিন আরও এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

এসআই

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়