নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মিছিল ও প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আ.লীগের হাত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেডএম