হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে নীচে পরে রাসেল মিয়া (২৫) নামের ভটভটি চালকের মৃত্যু হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের মোড়ে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, বুধবার সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দুর্ঘনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

##

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা