হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: দুদু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে। বুধবার নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখন পর্যন্ত। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক না।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমারা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবো। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তি‌নি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ