হোম > সারা দেশ > রংপুর

শিবির নেতা সাইফুল্লাহ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধা সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার মুল আসামী গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাঘাটাবাসীর আয়োজনে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিবির নেতা সাইফুল্লাহ ও আহত শিবির কর্মী সালাউদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন এবং উপজেলা জামায়াত, ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার এতে বক্তব্য দেন।

নিহত শিবির নেতা সাইফুল্লাহর বড় ভাই ফারুক আজম বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা শিবিরের উপজেলা সভাপতি সাজেদুর রহমান বলেন, সাইফুল্লাহ বারী আমাদের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলিয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০/১৫ জনের নামে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় যুবদল নেতাসহ তিন জন গ্রেফতার করা হয়েছে।

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

চুরির অভিযোগে জুনিয়রকে অপহরণের অভিযোগ

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর

অবৈধ জাল তৈরির কারখানা থেকে ৪৪ লাখ টাকার চায়না দুয়ারী উদ্ধার

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

তিস্তাপারের মানুষের আহাজারি—কাম দেন বাহে রিলিফ চাই না

রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি