হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

"সিধু-কানুর চেতনায় প্রতিষ্ঠিত হোক আদিবাসীদের অধিকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ১৭১তম সাঁওতাল হুল (সাঁওতাল বিদ্রোহ) দিবস।

দিবসটি উপলক্ষে র‌্যালি, সমাবেশ, সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার সুইহারি মির্জাপুর খ্রিষ্টানপাড়ায় জীবন্ত নৌকো আদিবাসী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল জনগোষ্ঠী ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করে। সেই আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণে প্রতিবছরের মতো এবারও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।

জীবন্ত নৌকো আদিবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমান মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রাবণ কিস্কু। এছাড়াও বক্তব্য দেন আদিবাসী নেতা মেরি হেমব্রম, আন্তনিয়াতা মার্ডি, অর্পিনা ইতি সরেন, যীশুপিনা হেমব্রম, সেবাস্টিয়ান সরেনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাঁওতাল বিদ্রোহ শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তারা সিধু-কানুর আদর্শ ধারণ করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার, ভূমির নিরাপত্তা, শিক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন

উত্তরাঞ্চলে ধেয়ে আসছে পাহাড়ি ঢল, বন্যায় বাড়ছে দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগনে গ্রেপ্তার