হোম > সারা দেশ > রংপুর

ভুল সেট কোডে পরীক্ষা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: সংগৃহীত

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা গ্রহণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

রোববার সকালে ইকবাল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত ‘১ নম্বর সেট’-এর পরিবর্তে ভুলবশত ‘৩ নম্বর সেট’-এর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নির্ধারিত সেট কোডে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে। সকাল ৯টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম লটারির মাধ্যমে ‘১ নম্বর সেট’-এ পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেন। এরপর সংশ্লিষ্ট ট্যাগ অফিসার বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সেটের প্রশ্নপত্র সরবরাহ করেন।

কিন্তু ইকবাল হাই স্কুল কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব যথাযথভাবে বিষয়টি যাচাই না করেই ‘৩ নম্বর সেট’-এর প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরে পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে দেখার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ইকবাল হাই স্কুল কেন্দ্রের এক পরীক্ষার্থীর অভিভাবক শামসুল হুদা বলেন, “শুধু একটি কেন্দ্রে আলাদা সেট কোডে পরীক্ষা হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

পরীক্ষার্থী শাহরিয়ার নাফিস জানান, “আমরা পরীক্ষা শেষে বাসায় গিয়ে বন্ধুদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে বুঝতে পারি আমাদের সেট আলাদা ছিল। এরপর থেকেই দুশ্চিন্তায় আছি, ফলাফলে কোনো সমস্যা হবে কি না।”

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, “ঘটনা জানার পর শিক্ষা বোর্ড জরুরি বৈঠক করেছে। যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নপত্রের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টায় দুলাভাই কারাগারে

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী

দাম কম, আলু ফেলে দিচ্ছেন গঙ্গাচড়ার কৃষক