হোম > সারা দেশ > রংপুর

মসজিদের জমি উদ্ধার করে দিল প্রশাসন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করে দিল প্রশাসন। দীর্ঘদিন থেকে ওই জমি অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিলেন তিন ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের সোনারবান ৮ মৌজার ১নং খাস খতিয়ানের ১২ শতক জমি উদ্ধার করে সদর উপজেলা ভূমি অফিস। এ সময় বসবাস করা দুই ব্যক্তির বসতবাড়ি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি জানান, সরকারি নির্দেশনাকে অমান্য করে সরকারি জমি দখল করে তারা জোর করে বসবাস করছিল। এই জমি মসজিদের নামে রেকর্ডভুক্ত। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সরকারি জমি উদ্ধার আইন অনুযায়ী এই উচ্ছেদ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি