দিনাজপুরের হাকিমপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে ডএম জাহিদ হোসেন বলেছেন, কি সংস্কার হবে জনগণের শক্তির ওপর আস্থা রাখুন, নিজে কোনো অবস্থাতেই বিদেশি প্রভুর আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন এটি হবে না।
জাহিদ হোসেন বলেন, কোনো অবস্তাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রততার সাথে জনগণকে ফেরত দেওয়ার সুযোগ দিন। জনগণ সিন্ধান্ত নিবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দিবে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে হাকিমপুর মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, আমরা সুষ্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন আপনাদেরকে ভালোবেসে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখবেন এই জোয়ার ভাটার দেশে ভালোবাসা বেশিদিন টিকে না। অতিত ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করুন কোন কোন নেতার জন্য এই দেশের মানুষ রোজা থেকেছে আবার শাহাদৎ বরন কিংবা মৃত্যুর পর জানাযার নামাজ পড়ানোর জন্য পর্যাপ্ত লোক সমাগম হয়না।
এরআগে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ আরোও অনেকে।