হোম > সারা দেশ > রংপুর

বিরামপুরে সৌদির সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

উপজেলা প্রতিনিধি, (বিরামপুর) দিনাজপুর

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। ৬ (জুন) শুক্রবার সকাল ৭.৩০ টায় বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের আয়ড়া বাজারের নুরুল হুদা দাখিল মাদরাসা ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা পারভেজ। উক্ত জামাতে আনুমানিক শিশুসহ ৫০ জন মুসল্লী উপস্থিত ছিলেন। একইদিনে সকাল ৭.৩০ টায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর দাখিল মাদরাসা ময়দানে মাওলানা দেলোয়ার হোসেনের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় পুরুষ ও মহিলাসহ আনুমানিক ৭০ জন মুসল্লী উপস্থিত ছিলেন। দুই ঈদের জামাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিছু এলাকার মুসল্লীরা সৌদি আরবের চাঁদ দেখাকে ঈদ উদযাপনের মাধ্যম হিসেবে গ্রহণ করে।

বিরামপুর থানা ওসি মমতাজুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবছরেও বিরামপুর উপজেলায় দুটি স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। উভয় জামাতের বিশৃঙ্খলা এড়ানোর জন্য বিরামপুর থানা পুলিশ মোতায়েন করা হয়।

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

শিবির নেতা জিসান নিখোঁজের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যর প্রতিবাদ সমাবেশ

পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে ইমাম-ওলামা পরিষদের মানববন্ধন

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত