হোম > সারা দেশ > রংপুর

শ্রীমঙ্গলে জেঁকে বসেছে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চলতি মৌসুমে তীব্র শীত নেমে এসেছে। কনকনে ঠাণ্ডা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৬টা ও ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি নেমেছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়