হোম > সারা দেশ > রংপুর

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

রংপুর অফিস

রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠাণ্ডাজনিত সমস্যায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনে দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপর জন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। মরহুমের জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হবে।

ইজতেমার মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠাণ্ডাজনিত কারণে আজ দুপুর পর্যন্ত দুইজন মুসুল্লির মৃত্যু হয়েছে। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্ট-জনিত কারণে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি