হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সকাল ৯টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প (মোটর) বসিয়ে বিদ্যুতের সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ।

জেডএম

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু

জাল সনদে চাকরি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মামলা না নেওয়ায় লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ