হোম > সারা দেশ > রংপুর

চাপা পড়ে নিহত দাদি আহত নাতিসহ ৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ট্রাক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বাড়িতে ঢুকে পড়েছে। এতে মোছা: নুরী বেগম (৫৫) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে নাতিসহ ওই বাড়ির আরো পাঁচ সদস্য।

সোমবার ভোরে উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী বেগম (৫৫) ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনায় ট্রাকের নিচে থেকে দেড় ঘণ্টা পর জীবন্ত নাতি উদ্ধার হলেও দাদিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএস

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ