হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোবাশ্বিরা।

১৩৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লতিফ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট। তার নিকটতম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট। ফলাফল অনুযায়ী, আল ফারুক আব্দুল লতিফ ১০ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর নীলফামারী সদর উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় মুসল্লির মৃত্যু

পীরগাছায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার