হোম > সারা দেশ > রংপুর

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি হ্যাঁ ভোট দিয়েছে। হ্যাঁ তে ভোট দেওয়া অর্থ হলো নোট অব ডিসেন্ট সহ সমস্ত সংস্কারকে মেনে নেওয়া। অথচ তারা সেটা মানতে চান না। এতে মৌলিক কোন পরিবর্তন হবে না। কতৃত্ববাদী শাসনই থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন জ্বালানি সংকটের সময় জামায়াতে আমির প্রস্তাব দিয়েছিল বিরোধীদল- সরকারিদল কমিটি করে বসে আমরা আলাপ করি। সেই কমিটির একটি বৈঠক হয়েও গেছে। এবং খবরও এসেছে জামায়াতে ইসলামীকে নিয়ে কমিটির পর জ্বালানি সংকট মিটে গেছে। এতে এটাই প্রমাণ করে যে আমরা জাতীয় কোন সংকট জিইয়ে রাখতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য কোন সংকটকে ইস্যু করতে চাই না। উন্নয়নের স্বার্থে আমরা একমত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, জামায়াতে ইসলামীর জেলা ইমাম সমিতির সভাপতি ফজলে রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমই

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, আহত দাদা

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি