হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ নেতার বাড়িতে ওসির ‘গোপন বৈঠক’

লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি

ছবি: আমার দেশ।

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিন্দুর্না এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজূর বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তাজু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন এবং বর্তমানে তিনি একাধিক মামলার আসামি।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামী লীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

একটি সূত্র জানায়, ওই অনুষ্ঠানে হাতীবান্ধার বাসিন্দা কিন্তু জেলার বাইরে কর্মরত প্রশাসনের আরো একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজূর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না বরং একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ওসি হাতীবান্ধা থানায় নতুন যোগদান করেছে, তবে দাওয়াত খাওয়ার বিষয়টি সঠিক নয়, ওসি আসামির খোঁজ নিতে সেখানে গিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে পাটগ্রাম- হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, নির্বাচনে তফশিল ঘোষণার পর আওয়ামী লীগ নেতার বাড়ীতে পুলিশ কর্মকর্তাদের বৈঠক সত্যি দুঃখ জনক। এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেনতিনি ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ