হোম > সারা দেশ > রংপুর

সাদুল্যাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ পিস ইয়াবা জব্দসহ ছাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাইদার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ইউপি সদস্য ছাইদার রহমানের শয়নঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ছাইদার রহমানকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, গ্রেপ্তার ইউপি সদস্য ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দর ঈদে বন্ধ থাকবে ৮ দিন

আদিতমারীতে ফাঁকা বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ফুলছড়ি-বাহাদুরাবাদ সেতু নির্মাণ ও ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

গ্রামবাসীর অর্থসহায়তায় নির্মিত কালভার্টে প্রকল্পের সাইনবোর্ড

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বড়পুকুরিয়ায় ফেইস বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি