হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ

তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে নীলফামারীর সংগলশী ইউনিয়নে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা মাঠে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সম্মিলিত উদ্যোগ জরুরি। খেলাধুলা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রেখে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক-উল-হাসান (লুমেন), ব্যাংকার, সমাজসেবক ও সিইএসের প্রধান নির্বাহী সেকেন্দার আলী (আদনান),

বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুরের সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী শাহজাহান মোল্লা এবং ১২ নম্বর সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান (ফিজার)। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স জীবন বিডি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জুয়েল রানা জীবন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটলে যুবসমাজের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পায়। মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত বলেও তারা মত প্রকাশ করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এমএইচ

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের

শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়, রংপুরে বাঁধভাঙ্গা উল্লাস

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ডাক কর্মচারীদের

তারাগঞ্জে অজ্ঞাত পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার