হোম > সারা দেশ > রংপুর

রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি: হাবিপ্রবি শিক্ষার্থীর শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থী দীপু রায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরু হয়ে এই কর্মসূচি প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের মন্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভেদ তৈরি করে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্তের স্থায়ী বহিষ্কার এবং এ ধরনের অপরাধে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দীপু রায়ের ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি