হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় তীব্র জ্বালানি সংকট, লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না কৃষক-চালক

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক, সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট দেখা দিলেও কাউনিয়া রেলগেট সংলগ্ন মা সুফিয়া ফিলিং স্টেশনে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরছেন।

স্টেশনটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম শফিক জানান, সরবরাহ সংকটের কারণে চাহিদা অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আমরা নিজেরাই পর্যাপ্ত তেল পাচ্ছি না। যতটুকু পাচ্ছি, তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।” পরিস্থিতি সামাল দিতে শুক্রবার গভীর রাত পর্যন্ত তেল সরবরাহ অব্যাহত রাখা হয় বলেও জানান তিনি।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন। কোথাও কোথাও প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরো উপজেলায় জ্বালানি সংকট তীব্র হলেও প্রশাসনের দৃশ্যমান তদারকি নেই। এতে করে কালোবাজারি আরও বাড়ছে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “কেউ যদি তেল মজুদ বা অবৈধভাবে বিক্রি করার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে সরকারি সূত্র বলছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তবে মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে এ বক্তব্যের অমিল থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে।

দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধায় পানি আর বাড়েনি, ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত, ড্রাইভার ও হেলপার আটক

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন