হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ. লীগ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পতিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত এফআইআর নং–০৭ (তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) এবং জিআর নং–১০৮/২৫ এর আলোকে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ই), ৮, ৯(৩১), ১০ ও ১২ ধারায় ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হবে।

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

জলঢাকায় চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২