হোম > সারা দেশ > রংপুর

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন

বদরগঞ্জে শিক্ষক সমাবেশে এটিএম আজহার

রংপুর অফিস

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামি মূল্যবোধকে সামনে রেখে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও মতের মানুষকে একত্রিত করে দেশ গঠনে ভূমিকা রেখেছিলেন।

শনিবার বিকেলে বদরগঞ্জ হাইস্কুল অডিটোরিয়ামে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া শিক্ষকদের যথাযথ সম্মান দিয়েছেন এবং ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার চেষ্টা করেছেন। তার মতে, শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাই তাদের সমস্যা সমাধান ও শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষকদের আর্থিক ও অবকাঠামোগত সমস্যা সমাধান করা গেলে শিক্ষার্থীদের মানও উন্নত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন ও সুযোগ-সুবিধার ঘাটতি দূর করা জরুরি।

বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর যে ঘোষণা এসেছে, তা বাস্তবায়ন হলে শিক্ষকদের সমস্যার সমাধানসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। তিনি সংসদে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরার আশ্বাস দেন।

আলোচনায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, অতীতের সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে ক্ষতিগ্রস্ত করেছে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণ নতুন সুযোগ পেয়েছে এবং জনগণের মতামতকে উপেক্ষা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলামি মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতি করে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এছাড়া সকালে তিনি তারাগঞ্জ উপজেলায়ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

বৃষ্টিতে বিপর্যস্ত রংপুর, হাঁটু পানিতে তলিয়ে সড়ক ও বসতবাড়ি

পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটবে: সমাজ কল্যাণমন্ত্রী

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন