হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

সারা দেশের ন্যায় বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। আজ রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এ উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ফুটবল ভক্তরা। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় গোর-এ-শহীদ বড়মাঠ সিএন্ডবি মোড় হতে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন। ভক্তরা আনন্দ শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করে।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ জানান, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত। এ দলটির প্রতিবারেই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি এবার হেক্সা জয় করবে।

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, অন্যবারের ন্যায় এবারও ব্রাজিল ভালো খেলবে ও বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন।

এমএইচ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

জলঢাকায় চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ