হোম > সারা দেশ > রংপুর

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ডাক কর্মচারীদের

রংপুর অফিস

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রংপুর জেলা ডাক কর্মচারী ইউনিয়ন। শুক্রবার দুপুরে রংপুর জেলা কালেক্টরেট মাঠে এ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন উপজেলা থেকে আসা বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশ নেন।

এর আগে, ডাক অধিদপ্তরের সামনে দাবি আদায়ের লক্ষ্যে অনশন কর্মসূচি পালন করা হয়। পরে তিন দিনের কর্মবিরতির ঘোষণা দেন কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ৬ ও ৭ তারিখে পূর্ণ কলম বিরতির (ধর্মঘট) কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

কর্মচারীরা জানান, এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে কাজ করে আসছেন। তাদের বেতন ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবি জানানো হচ্ছে। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সভায় বক্তব্য দেন দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গোলাম সারোয়ার বুলবুল, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম রেজা, সভাপতি শাহাবুল আলম, সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) ইসলাম উদ্দীনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীরা।

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম রেজা বলেন, “সারা বাংলাদেশের প্রায় ২৩ হাজার কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সভাপতি শাহাবুল আলম বলেন, “ইউনিয়ন পর্যায়ে যে চিঠি আসে, তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। কিন্তু সেই কাজের যথাযথ পারিশ্রমিক আমরা পাই না। আমাদের ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করতে হবে।”

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তারাগঞ্জে অজ্ঞাত পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল, মসজিদ ও অর্ধশত পরিবার

ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের পর মারা গেলেন নাতি

রাজনীতিবিদদের ভুল ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী