হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে শতাধিক পরিবারের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শতাধিক পরিবার। ভাদুরিয়া ইউনিয়নের ইঠাখুর, বড়বাড়িয়া, ধরন্দা ও টাকামতি গ্রামের এসব পরিবার জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাদুরিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে নতুন যোগদানকারী পরিবারগুলোকে দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনোয়ারুল ইসলাম ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি রেজাউল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ভাদুরিয়া ইউনিয়নের আমির আন্তাজ আলী, সেক্রেটারি সামছুল হক প্রমুখ।

যোগদানকৃত বড়বাড়িয়া গ্রামের আসলাম মন্ডল বলেন, ইসলামের সুমহান আদর্শিক ও সংগঠিত রাজনীতির আকাঙ্ক্ষায় জামায়াতে ইসলামীতে আমার পরিবারসহ যোগদান করেছি।

একই অনুষ্ঠানে হাসেন আলী বলেন, ইসলামপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই জামায়াতকে বেছে নিয়েছি। বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের এই কাফেলায় নিজেকে আজ থেকে সপে দিলাম।

এসময় দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের অধিকার আদায়ে ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে। আজ যারা যোগ দিয়েছেন তারা এলাকার পরিচ্ছন্ন পরিবার। তাদের আগমন আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু