হোম > সারা দেশ > রংপুর

বাইসাইকেলে ঢেঁকি বেঁধে এমপি প্রার্থীর নির্বাচনি প্রচার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেঁকি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্কুলশিক্ষক আজিজার রহমান বিএসসি। হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে নেমে তিনি পুরাতন একটি বাইসাইকেলে ঢেঁকি প্রতীক বেঁধে হ্যান্ডমাইকের মাধ্যমে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। তিনি স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনি প্রচারের জন্য তার কোনো মোটরসাইকেল বা যানবাহন নেই। রয়েছে শুধু একটি পুরাতন বাইসাইকেল ও নিজ উদ্যোগে কেনা একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাঁধে বা বাইসাইকেলে বেঁধে তিনি গ্রাম থেকে গ্রাম, হাট-বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং পথসভা করছেন। কোনো কর্মীবাহিনী ছাড়াই একাই জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয়রা জানান, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, এর আগেও তিনি জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করলেও পরাজিত হয়েছেন।

আজিজার রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে আমার ব্যাপক সাড়া পেয়েছি। আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।”

উল্লেখ্য, গাইবান্ধা–৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮টি কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী

দাম কম, আলু ফেলে দিচ্ছেন গঙ্গাচড়ার কৃষক

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার