হোম > সারা দেশ > রংপুর

রাজিবপুরে চার বছরেও শেষ হয়নি সেতুর কাজ

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের একটি ব্রিজের নির্মাণকাজ গত চার বছরেও শেষ হয়নি। নামমাত্র টুকটাক কাজ হচ্ছে, শেষ করার যেন কোনো তাড়া নেই । ফলে ভোগা‌ন্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। পাটা‌দহপাড়া, গোয়ালপাড়ার মানুষের দুর্দশা চরমে।

জানা গেছে, চার বছর ধরে নির্মাণাধীন রয়েছে সেতু, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না এলাকাবাসীর। শিক্ষক রফিকুল ইসলাম জানান, পাটাদহপাড়া ও গোয়ালপাড়া এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আজ চরম পর্যায়ে পৌঁছেছে। যে সেতু সর্বোচ্চ এক-দুই বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটি আজ চার বছরেও আলোর মুখ দেখেনি। নামমাত্র কিছু কাজ চললেও প্রকল্পটি শেষ করার কোনো দৃশ্যমান তাগিদ নেই।

প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে যায়। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক অবকাঠামো, যার সঙ্গে হাজারো মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকা জড়িয়ে আছে।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—এ নিয়ে যেন কারো কোনো জবাবদিহি নেই। জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—সবার মধ্যে একধরনের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। মানুষের কষ্ট, সময়ের অপচয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছে ।

এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা বলেন, যেহেতু ঠিকাদার কাজটি করছে না। সে কারণে পূর্বের ঠিকাদার কাজ বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বাতিল হলে পুনরায় বাকি কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানান।

নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার

পার্বতীপুরে জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রমেক আইসিইউতে কুকুরের অবাধ বিচরণ, রোগী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত, ১০ জনকে নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ

সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

রত্নাই নদীতে সেতু নির্মাণে ধীরগতি, ভোগান্তির শিকার মানুষ

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত