হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাথা থ্যাঁতলানো অবস্থায় মহিদুল ইসলাম আলসে (৫০) নামে এক গাজা ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর হাইস্কুলের দক্ষিণ পার্শ্বে একটি ভিটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে যেকোন এক সময় দুর্বৃত্তরা আলসের গলা কেটে তার মরদেহ রামচন্দ্রপুর হাইস্কুলের দক্ষিণ পার্শ্বে একটি ভিটায় ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই ভিটায় আলসের মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

নিহত মহিদুল ইসলাম আলসে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু