হোম > সারা দেশ > রংপুর

‘অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল’

বদরগঞ্জে নিহত জাহিদের বাবার আক্ষেপ

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর অবৈধ বালুর পয়েন্টের গভীরে পড়ে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, অবৈধ বালুর গর্তের গভীরে তার অকালমৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নাগেরহাট সাহেবগঞ্জ এলাকায় মিঠাপুকুর উপজেলার ময়েনপুর সাহাপাড়া এলাকার মশিউর রহমানের মাদ্রাসা পড়ুয়া ছেলে জাহিদ হাসান (১৫) ফোকলা জামান ওহিদুল ইসলাম অবৈধ বালুর গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ জাহিদের স্বজনদের আহাজারি থামছে না। জানা গেছে, ২২ এপ্রিল অবৈধ বালুর পয়েন্টে গোসল করতে গিয়ে অনুরূপভাবে মারা যান ডাংগলপাড়া গ্রামের ইসাহাক আলী নামের এক বৃদ্ধ। ২২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন বালুর গভীর গর্ত থেকে।

এর রেশ কাটতে না কাটতেই ফের বালুর গর্তে পড়ে অকালে প্রাণ গেল মাদ্রাসার শিশু শিক্ষার্থী জাহিদ হাসানের। সকাল সাড়ে আট থেকে উদ্ধার তৎপরতা চলছে। কিন্তু এখন পর্যন্ত হদিস পাননি।

শুধু তাই নয়, সম্প্রতি একই ইউনিয়নের অরুন্নেছা চেয়ারম্যান বাড়ির পাশে খেয়াঘাটে ইউপি সদস‍্য নিক্সনের অবৈধ বালু পয়েন্টের গর্তে পড়ে মারা গেছে প্রথম শ্রেণির স্কুলছাত্র মেহেদী হাসান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বালু উত্তলনের ড্রেজার মেশিন ও পাইপ আগুন ধরিয়ে দেয়। নিখোঁজ জাহিদের বাবা মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে আমার দেশকে বলেন, অবৈধ বালুর গর্তই আমার ছেলের প্রাণ কেড়ে নিল। আমি চাই অবৈধ বালু তোলা বন্ধ করা হোক। আর যেন কোনো বাবা-মাকে শিশুর অকাল মৃত্যু দেখতে না হয়।

রংপুর সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আবদুল‍্যাহ বলেন, আবহাওয়া অনুকূলে না থাকার পরেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনজুমান সুলতানার সঙ্গে শনিবার বেলা ১টায় ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার ভাষ‍্য পাওয়া যায়নি।

মিথ্যা অপপ্রচার দেশকে অস্থিতিশীল করছে: হুইপ আখতারুজ্জামান

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাও. আব্দুল হালিম

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

দুর্নীতির অভিযোগের মধ্যে পীরগাছার ইউএনও দেবাশীষ বসাককে বদলি