হোম > সারা দেশ > রংপুর

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার একটি দখলমুক্ত ফাঁকা জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সোমবার বাদ আছর স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

জানা যায়, পৌরসভার পাবলিক টয়লেট সংলগ্ন দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জায়গাটি সম্প্রতি দখলমুক্ত করা হয়। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য জায়গাটিকে গণমাধ্যমকর্মীদের মিলনস্থল হিসেবে ব্যবহারের ঘোষণা দেন।

সংসদ সদস্য বলেন, “এই স্থানটি সাংবাদিক ও সাধারণ মানুষের স্বার্থে উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে যেন জায়গাটি পুনরায় দখলের শিকার না হয়, সে বিষয়ে পৌর প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি স্থানটি দৃষ্টিনন্দন করে তোলা এবং সাংবাদিকদের জন্য উপযোগী বসার পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাবেক সহসভাপতি ফেরদাউছ মিয়া, খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুশফিকুর রহমান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিদুষ রায়, ওমর ফারুক, মাসুদ রানা সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিকরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ‘গণমাধ্যম চত্বর’ বাস্তবায়িত হলে পলাশবাড়ীর সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং পেশাগত যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ