হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের (৩৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী মোছা. শিল্পীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন ২০২৬) দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, তার সাবেক স্ত্রী ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন এবং এর আগেও তাদের মধ্যে পারিবারিক বিরোধের অভিযোগ ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, “আহত অবস্থায় মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আমরা ঘটনাস্থল ও তার আবাসস্থল পরিদর্শন করেছি। ঘটনায় কারা জড়িত, তা পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঐতিহ্যবাহী সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি দাবিতে স্মারকলিপি

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ভাসানী সেতুর সংযোগ সড়কে শত স্থানে ধস, জনদুর্ভোগ

ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা

পুশইনে ব্যর্থ হয়ে পাটগ্রাম সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

তিস্তার পানির ন্যায্য হিস্যায় পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা

রৌমারী সীমান্তে বিএস‌এফের পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি ও স্থানীয়রা