হোম > সারা দেশ > রংপুর

শীত আসছে ঠাকুরগাঁওয়ে, কুয়াশার চাদরে ঢাকা জনপদ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

কুয়াশার চাদরে ঢাকা। ছবি: আমার দেশ

ঠাকুরগাঁওয়ে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার ভোরে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সড়কপথ ও আশপাশের মাঠঘাট কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এ সময় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। সূর্য উঠলেও মিলছে না কাঙ্ক্ষিত রোদ।

জেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র না থাকায় কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দেবীপুর এলাকার বাসিন্দা স্যামাউন হক জানান, গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার বেশি শীত অনুভূত হচ্ছে। তাঁর ধারণা, দিন দিন শীতের তীব্রতা আরও বাড়বে। তিনি বলেন, এ সময় আলুসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিতে হয়। শীতের তীব্রতা বাড়লে এসব কৃষিকাজ করতে কিছুটা বেগ পেতে হবে।

হলপাড়া এলাকার শিক্ষার্থী মজিবুর রহমান জানান, সকালে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডায় হাত-পা যেন হিম হয়ে যাচ্ছে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশু বিভাগে শতাধিক শিশু নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহজাহান নেওয়াজ জানান, এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা দেরিতে এ অঞ্চলে শীতের আগমন ঘটেছে। তবে শীতের শুরুতেই শিশুরা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না নেওয়া এবং পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে রাখার পরামর্শ দেন তিনি।

৩ শতাধিক খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর মিট দ্য প্লেয়ার

দিনাজপুরের ‘প্রযুক্তিগ্রামে’ ৫২ জাতের রাইস গার্ডেন

রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পলাশবাড়ীতে চার সাংবাদিককে আটকে মারধরের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এজাহার

কিশোরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময়

কিশোরগঞ্জের নতুন আলু প্রতি কেজি ৬৮ টাকা

দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ

কুঁচিয়া সংগ্ৰহেই জীবন চলছে মঙ্গল রায়ের

নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, দিশেহারা কৃষক

লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড