হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে মাদক, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে এক মাসে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর চৈতারবাজার, কুচলিবাড়ী, ললিতারহাট, রহমানপুর, পাটগ্রাম পৌর সাহেব ডাঙ্গা , স্টেশনপাড়া, সোহাগপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন— আবু বক্কর সিদ্দিক সবুজ, মতিয়ার রহমান বাবু, সামিদুল ইসলাম, গোপাল চন্দ্র শীল, সাব্বির ইসলাম, তারিকুল, রাকিব ইসলাম, লিটন আহমেদ, শাহাজাহান মিয়া, রতন আলী, তাছমিরান ইসলাম ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িত ২৬ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে ।

এমই

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি