হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বিদ্যুৎ কর্মীকে মারধর, ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

ইউএনও কার্যালয়ে সমঝোতার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধরের ঘটনায় তিন দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। উল্টো বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার সকালে উপজেলার কান্দি বাজার এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের অভিযানে যায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ১০ সদস্যের একটি দল। স্থানীয়দের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় পান দোকানী লাভলুর উস্কানিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং লাইনম্যান রাকিবুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

আহত রাকিবুল ইসলাম জানান, একটি দোকানের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দোকানদার লাভলু প্রথমে গালিগালাজ শুরু করেন এবং পরে লোক জড়ো করে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে সোমবার রাতেই থানায় এজাহার জমা দেওয়া হলেও এখনো তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ইউএনও দেবাশীষ বসাক তার কার্যালয়ে ডেকে সমঝোতার বিষয়ে আলোচনা করেছেন এবং আগামী মঙ্গলবার আবারও বৈঠকের কথা রয়েছে।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউএনও কার্যালয়ের বৈঠকটি ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ইউএনও দেবাশীষ বসাক জানান, দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছে এবং আগামী মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতা না হলে মামলা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের দাবি, প্রধান অভিযুক্ত লাভলুর বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদক ও জুয়ার নিয়ন্ত্রণসহ অবৈধ বালু উত্তোলন থেকে অর্থ আদায় এবং সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত লাভলু নিজেও ইউএনও কার্যালয়ে সমঝোতা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, সরকারি কাজে বাধা ও একজন কর্মীর ওপর হামলার মতো ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব এবং সমঝোতার চেষ্টা অপরাধীদের আরও উৎসাহিত করতে পারে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক