হোম > সারা দেশ > রংপুর

বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ও দুই সন্তানসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানসত ৩ জন রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি মিথিলা ভ্যানকে বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

কাউনিয়ায় পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা

গণভোটের রায় কার্যকরে সরকারকে বাধ্য করা হবে

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রাজিবপুরে পাটের আবাদে ধস

ধেয়ে আসছে ভারতীয় ঢল নিম্নাঞ্চল প্লাবিত

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত