হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (২৯) নামের এক যুবকের মৃত‍্যু ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীর চর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সাথে নিয়ে মোটরসাইকেলে (যার রেজি নং কুড়িগ্রাম হ-১৩- ২৭০৩) যোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারিঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের (যার রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ফারুক ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কত‍্যর্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের