হোম > সারা দেশ > রংপুর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তি‌নি ব‌লেন, দিনাজপুরের মানুষের জন্য একসময় গর্বের প্রতীক ছিল দিনাজপুর টেক্সটাইল মিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ আছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনি ইশতেহারে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার অঙ্গীকার করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জুট মিল ও টেক্সটাইল মিলে অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। আমরা এগুলো প্রাইভেট সেক্ট‌রে হোক বা দেশি-বিদেশি ইনভেষ্টর এনে আমরা এগুলোকে আবার পুনরায় চালু করার লক্ষ্যে চিন্তা ভাবনা করেছি এবং এটা আমাদের নির্বাচনি ইশতেহারেও ছিল সে ল‌ক্ষে আজকে দিনাজপুরের টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি।

তিনি আরো বলেন, মিলটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দিনাজপুর টেক্সটাইল মিল আবারো কর্মচাঞ্চল্য ফিরে পাবে এবং এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তিস্তার পানি নামলেও কাটেনি দুর্ভোগ, নতুন করে নদীভাঙনের আতঙ্ক

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে , নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করল প্রতিবেশীরা

সাঘাটায় সংস্কারের পরেই ভেঙে পড়ল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ