হোম > সারা দেশ > রংপুর

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ শ্বশুরবাড়িতে ফেলে পালাল স্বামী

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় পরকীয়া প্রেমের জেরে দুই সন্তানের জননী জেসমিন নাহার কাকলি (৩১)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে শ্বশুরবাড়িতে রেখে পালিয়ে যায় স্বামী আবু রায়হান মিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি গ্রামের ইলিয়াস আলী খানের মেয়ে জেসমিন নাহারের সঙ্গে একই গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে আবু রায়হানের প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে রয়েছে—বড় ছেলের বয়স ১১ বছর এবং ছোট ছেলের বয়স ৪ বছর।

কাকলি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থাকলেও আট মাস আগে স্বামী আবু রায়হান তাকে নিয়ে গাজীপুরের কোনাবাড়িতে বসবাস শুরু করেন। সম্প্রতি আবু রায়হান পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার দিনের কোনো এক সময় কোনাবাড়ির ভাড়া বাসায় কাকলিকে পিটিয়ে হত্যা করেন তিনি।

বুধবার ভোরে গোপনে অ্যাম্বুলেন্সে মরদেহ তালুক কান্দি গ্রামে নিহতের বাবার বাড়িতে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত রায়হান।

নিহতের পিতা ইলিয়াস আলী খান অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সুখের সংসার ছিল। গাজীপুরে নিয়ে যাওয়ার পর জামাতা পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেয়ের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন