হোম > সারা দেশ > রংপুর

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হওয়ার আগেই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।

প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস দেখা যায়। খেলা শুরুর আগ থেকেই মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক দর্শক বিদ্যালয় ও বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বিরতির পর ম্যাচের নির্ধারিত সময়ে ব্রাজিল সমর্থক দলের হয়ে মো. রনি জয়সূচক একমাত্র গোলটি করেন। তার গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল সমর্থক দল।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড় মো. রনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক আফজালুর রহমান মানিক, রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. রইছুল আজম, সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ক্রীড়া বিভাগের এবিএম আইনুল বারী, ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুমসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু

জাল সনদে চাকরি, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার