হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। উপজেলায় ৩৬ হাজার ১০৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে উপজেলার ৩৬ হাজার ১০৯ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।

তিনি জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় ২১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং সার্বিক তদারকিতে থাকবেন ২৭ জন সুপারভাইজার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।

এদিকে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ২০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। সেখানে দায়িত্ব পালন করবেন ৫২ জন স্বেচ্ছাসেবক।

শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ডা. সুভাস দেবনাথ স্নিগ্ধ।

উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়াসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

জেডএম

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী