হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে রিকশাচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরে ডুবে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার ৮নং কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় পুকুরে তার মৃত্যু হয়।

মৃত মোহাম্মদ হোসেন (৫৪) কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের শরবত আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মোহাম্মদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা পুকুরে পা ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী