হোম > সারা দেশ > সিলেট

হ্যান্ডকাপসহ ‘নাইন মার্ডার’ মামলার আসামি আ. লীগ নেতার পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছে নয়জনকে হত্যা মামলার আসামি আব্দুল মজিদ। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ ৬ নম্বর কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন নয়জন।

এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। উল্লিখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ নয় হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

হাওরে নেই কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান