হোম > সারা দেশ > সিলেট

সারা দেশে ইনসাফ-ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

গণসংযোগ কালে সাংবাদিক নোমান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: আমার দেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিক তার ন্যায্যা অধিকার ফেরত পাবে। সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জামায়াতের প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান।

শুক্রবার সকাল থেকে রাতব্যাপী মাধবপুর উপজেলার ছাতিয়াইন ও নোয়াপাড়া বাজারে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে অলিউল্লাহ নোমান বলেন, আমি আপনাদের সন্তান।বিদেশে অনেক ভালো সুযোগ-সুবিধা ছেড়ে এলাকার টানে আপনাদের কাছে ছুটে এসেছি শুধুমাত্র আপনাদের সেবা করার উদ্দেশ্যে।

তিনি বলেন, সারা দেশে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।

এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার