হোম > সারা দেশ > সিলেট

দেশে জামিনে বাধা দিলে লিবিয়ায় জিম্মি রায়হানকে হত্যার হুমকি

নবীগঞ্জের বাড়িতে পরিবারে কান্নার রোল

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

লিবিয়ায় দালালদের মাঝে রায়হান গোল (চিহ্ন)। ছবি: আমার দেশ

লিবিয়ায় নিখোঁজ নবীগঞ্জের রায়হান চৌধুরীর বাড়িতে পরিবারে কান্নার রোল। দালালেরা বলছে বেশি বাড়াবাড়ি না করার জন্য। দালাল শামীমের বাবা নজরুলের জামিনে বাধা দিলে ‘রায়হানকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেব’ বলে হুমকি দিয়েছে।

সোমবার সন্ধ্যায় লিবিয়ায় আটক রায়হান চৌধুরীর বাবা আবু তাহের চৌধুরীকে ফোন করেন মানব পাচার চক্রের সদস্য শামীম ও রাকিব । তারা সাফ জানিয়েছেন, পুত্রকে জীবিত পেতে চাইলে আগামী ১১ মে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মানব পাচার মামলার প্রধান আসামি শামীমের বাবা নজরুল ইসলামের জামিন শুনানিতে যেন বাধা প্রদান না করেন। সোমবার সকালে হবিগঞ্জ জেলা জজ আদালত থেকে প্রধান প্রশাসনিক কর্মকর্তা মামলার বাদী আবু তাহের চৌধুরীকে জামিন শুনানিতে থাকার জন্য চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়েছে, আসামির জামিনে যেতে তার কোনো আপত্তি থাকলে আদালতে উপস্থিত হয়ে যেন বক্তব্য দেন। এই চিঠি পাওয়ার পরেই ফোন আসে সন্ধ্যায়। নিখোঁজ রায়হান চৌধুরীর বাবা দালাল শামীম ও রাকিবের ফোন কলে আতঙ্কিত হয়ে পড়েন। মামলা করেও বিপাকে পড়েছেন তিনি।

এখন একদিকে মামলার শুনানি, অন্যদিকে ছেলের জীবন বিপন্নের হুমকি। কোন পথে হাঁটবেন, তা স্থির করতে পারছেন না।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে রায়হান চৌধুরীকে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে ২৭ লাখ টাকা মুক্তিপণ নেয় দালাল চক্র। এর পরও তাকে ছেড়ে দেওয়া হয়নি, বরং আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য মারধর করে হাতের আঙুল কেটে দিয়ে কবজি কাটার হুমকি দিচ্ছে। নির্যাতন করার পর বর্তমানে ৪৩ দিন ধরে রায়হান নিখোঁজ রয়েছেন। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। ওই দালাল চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে বিপাকে পড়েছেন এমন অভিযোগ করেছে ভুক্তভোগী রায়হানের পরিবার।

৩০ এপ্রিল বৃহস্পতিবার মানব পাচার মামলার প্রধান আসামি দালাল শামীমের বাবা নজরুল ইসলাম গোপনে জামিন নেওয়ার চেষ্টা করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে মামলার বাদী আবু তাহের চৌধুরী বলেন, ‘আমি মামলা করে বিপদে পড়েছি। আমি এখন আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না। প্রায় দেড় মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আমাকে মামলা তোলার জন্য চাপ প্রয়োগ করছে।’

তিনি আরও বলেন, ‘দৈনিক আমার দেশ পত্রিকায় রায়হানের নিউজ প্রকাশের পর দালাল রাকিব ও শামীম আবারও ফোন করেছে। তারা বলছে, এসব বিষয়ে মিডিয়ায় কেন প্রচার করলাম পরিণাম ভালো হবে না।’

এদিকে সোমবার বিকেলে মানব পাচার রোধ ঢাকা সিআইডি এন্ট্রি ট্রেকিং মনিটরিং সেল থেকে এসপি কাওসার আহমদ বলেন, ‘আমরা জাতীয় দৈনিক আমার দেশে নিউজ পেয়েছি। বিষয়টি নিয়ে মামলার বাদী আবু তাহের চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তার জবানবন্দি নিয়েছি, কীভাবে আসামিদের বিরুদ্ধে বিদেশে ব্যবস্থা নেওয়া যায় এবং দেশে যারা আছে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি দৈনিক আমার দেশকে বলেন, ‘আমরা এখনো মামলার নথিপত্র পাইনি। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ শুরু করেছি। আসামিরা যাতে দেশের বাইরে পালিয়ে না যায়, যারা বিদেশে আছে তাদের ব্যাপারেও কাজ করছি।’

মাধবপুরে জঙ্গল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

জগন্নাথপুরে ধান কেটে বাড়ি ফিরেই কৃষকের আত্মহত্যা

লিবিয়া নেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়

সিলেটে এপ্রিলে সড়কে ঝরল ১৫ প্রাণ

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় মাদরাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

সিলেট -সুনামগঞ্জ সড়কে বাস- সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মাদক ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে ব্যবসায়ীকে আহত করে ২ লাখ টাকা ছিনতাই

সুনামগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষান-কৃষানি