হোম > সারা দেশ > সিলেট

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নির্বাচনি আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই শোকজ দেওয়া হয়। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।

বিষয়টি যাচাইবাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল